ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিদায়ী সাক্ষাতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে হুদা কমিশন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ (রোববার) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে হুদা কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে যাবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন হবে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হওয়ার কথা রয়েছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বিদায়ী সাক্ষাতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে হুদা কমিশন

আপডেট সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২