রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আসাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৬.২২ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ভারত-বাংলাদেশ সীমান্তে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকালের দিকে বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হয়েছেন বলে আসামের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল আসামের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসামের মাকচর সীমান্ত এলাকা দিয়ে বাঁশের ক্রেইনে করে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টার সময় বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হয়েছেন।

এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেওয়া চেষ্টা করে। এর এক পর্যায়ের বিএসএফের কর্মকর্তারা গুলি চালালে চোরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান বলে বিএসএফ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com