বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শিক্ষার সূতিকাগার গ্রন্থাগার : সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩১ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শিক্ষার সূতিকাগার গ্রন্থাগার। যে দেশে গ্রন্থ ও গ্রন্থাগারের কদর বেশি, সে দেশ শিক্ষায় তত উন্নত।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক গ্রন্থাগার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সেজন্য দেশের ৭১টি সরকারি গণগ্রন্থাগারের পাশাপাশি বেসরকারি গ্রন্থাগার ডিজিটালাইজেশনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মুন্সী ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান। সমাপনী অধিবেশনে কি-নোট স্পিকার ছিলেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. দিলারা বেগম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com