ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাতিসংঘ পিসবিল্ডিং কমিশনের চেয়ার বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিসবিল্ডিং কমিশনের চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো কোনো নারী চেয়ার পেল পিসবিল্ডিং।

মঙ্গলবার (১ জানুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এক বছরের জন্য পিসবিল্ডিং কমিশনের চেয়ারের দায়িত্ব পালন করবেন। এর আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে ২০১২ সালে পিসবিল্ডিং কমিশনের চেয়ার নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে পিসবিল্ডিং কমিশনের চেয়ার ছিলেন। বর্তমান নির্বাচিত চেয়ার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ পদের দায়িত্ব পেলেন।

২০০৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ রেজ্যুলেশনের মাধ্যমে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে পিসবিল্ডিং কমিশন গঠন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জাতিসংঘ পিসবিল্ডিং কমিশনের চেয়ার বাংলাদেশ

আপডেট সময় ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২