ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে মামলা করা হয়েছে ৩৯টি।

রবিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬০২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার

আপডেট সময় ১১:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬