সিএনএমঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৭৯টি মামলা দায়ের করার পাশাপাশি বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১১৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পুলিশ ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Reporter Name 













