সিএনএমঃ
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২৩১ বোতল ইস্কাপ সিরাপসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই ) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে জীবননগর থানার এসআই সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্সসহ গোপনসংবাদের ভিত্তিতে জীবননগর থানা এলাকার ধোপাখালী মোড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ধোপাখালী গ্রামের মৃত বাদলা মণ্ডলের ছেলে আয়নাল (৬০)-এর গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর থেকে আন্দুলবাড়িয়া মীরপাড়ার মইদুলের ছেলে নুরু (২৫) এবং আলেক আলীর স্ত্রী খাদিজা (৪৫)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছে থাকা দুটি কাপড়ের ব্যাগ ও একটি সাদা প্লাস্টিকের সিমেন্টের বস্তা তল্লাশি করে মোট ২৩১ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, থানা পুলিশের অবোতল ইস্কাপ সিরাপ পুলিশের অভিযানে ২৩১ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।