বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হাজারীবাগ ঝাউচরে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৯.১৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় ইংরেজি নববর্ষের রাতেে শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ জানান, মধ্য রাতে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুলের গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পরে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষানিক জানতে পারেননি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

শিপনের বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সে হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতো বলে তিনি জানান। তার বাবার নাম শাহআলম। বিষয়টি নিয়ে হাজারীবাগ থানা পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com