বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩.১৪ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
গাজীপুরে যৌতুকের দাবিতে মাস্তুরা আক্তার সুমা (২৮) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী জালাল ওরফে দুলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।
ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর একটি যৌথ দল কুড়িগ্রামের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন এ দম্পত্তি। স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন সুমা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ভাড়া বাসার একটি কক্ষে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
তিনি আরো জানান, যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ড ঘটানোর পর ঘাতক জালাল নিথর দেহটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি শ্বশুরকে (সুমার বাবা) ফোন করে জানান, ‘‘আপনার মেয়েকে মেরে ফেলেছি- এসে লাশ নিয়ে যান।’’ খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই ঘটনায় ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে জিএমপির বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে ঘাতক জালালকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১ কর্মকর্তা মো. রাকিব হাসান আরো জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com