সিএনএমঃ
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে নরসিংদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আবেদনের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়।
জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবি পুলিশ তাকে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।