ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

জার্মানি সোভিয়েতে যা করেছে, ইউক্রেনে তাই-ই করছে রাশিয়া: জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ফাইল ছবি)

চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবারই তুলনা হচ্ছে গত শতাব্দীতে হয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সর্বশেষ এই তুলনা টানলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি, ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি হচ্ছে।

বুধবার (২২ জুন) দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে একথা বলেন জেলেনস্কি। বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তিনি বলেন, ‘আজ ২২ জুন, যুদ্ধে নিহতদের শোক ও স্মরণ দিবস। বিংশ শতাব্দীর এই যুদ্ধ ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটির পুনরাবৃত্তি হয়েছে।’

জেলেনস্কির ভাষায়, ‘আজ এমন কথার অভাব নেই যে, নাৎসিরা (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়) ২২ জুন সোভিয়েতে যা করেছিল, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে সেটিই করেছে রাশিয়া…। সেসময় আক্রমণ শুরুর সকাল থেকে হানাদারের পরাজয় পর্যন্ত ১৪১৮ দিন অপেক্ষা করতে হয়েছে। আমাদের ভূখণ্ডকে মুক্ত করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে, তবে দ্রুত। অনেক দ্রুত।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের জাতীয় লক্ষ্য এবং আমাদের অবশ্যই এটি অর্জনের জন্য প্রতিদিন কাজ করতে হবে। শুধু রাষ্ট্রই নয়, যখন যেখানে সম্ভব প্রতিটি নাগরিককেও কাজ করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জার্মানি সোভিয়েতে যা করেছে, ইউক্রেনে তাই-ই করছে রাশিয়া: জেলেনস্কি

আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২