ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোবায়দার রায় নিয়ে ফখরুলের মন্তব্য আদালত অবমাননা : দুদক আইনজীবী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলার রায় নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য আদালত অবমাননার শামিল। এমনটা মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

শনিবার (১৬ এপ্রিল) এক প্রতিক্রিয়ায় আইনজীবী খুরশিদ আলম খান বলেন, জোবায়দা রহমানের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তা আদালত অবমাননার শামিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য নিয়ে শনিবার দুদকের আইনজীবী বলেন, না জেনে না বুঝে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে, যেকোনো আদালতের রায় সম্পর্কে মন্তব্য করা অত্যন্ত বিপজ্জনক। আর সে কাজটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুদকের এ আইনজীবী আরও বলেন, গত ৭ এপ্রিল আপিল বিভাগের শুনানিতে ওনাদের পক্ষে দীর্ঘ শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী (সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী)। দুদকের পক্ষে আমি বিস্তারিত আর্গুমেন্ট করি। এটি ১৩ এপ্রিল খারিজ করে দিয়েছেন আদালত। যা মামলার গুনাগুণের ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে। এ ধরনের রায় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন এটা চরম আদালত অবমাননার শামিল। আমি এর তীব্র নিন্দা জানাই।

গত ১৩ এপ্রিল দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জোবায়দার রায় নিয়ে ফখরুলের মন্তব্য আদালত অবমাননা : দুদক আইনজীবী

আপডেট সময় ০৩:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২