মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শতভাগ বিদ্যুতায়নে প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইর অভিনন্দন

  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২, ৪.৫০ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

দেশে শতভাগ বিদ্যুতায়নের অনন্য কৃতিত্ব অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।

আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তি সমৃদ্ধ পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে প্রান্তিক অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বিকশিত হচ্ছে। নতুন নতুন ব্যবসায়ীক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিদ্যুতায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সবখাতে বিপুল পরিবর্তন এসেছে। এসবের মাধ্যমে বদলে গেছে অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রাও। একই সঙ্গে এ উদ্যোগ দেশজুড়ে সুষম উন্নয়নের পথ খুলে দিয়েছে।

এফবিসিসিআই সভাপতি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনের মতোই সরকারের অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রাও নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে এবং ২০৪১ সালের মধ্যে বিশ্ব মানচিত্রে উন্নত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com