ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

স্বামীকে ডিভোর্সের পর যুবকের সাথে বাস, কদমতলীতে ঝুলন্ত মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় সাদিয়া আক্তার ইতি (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে কদমতলী থানা পুলিশ।

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার  বলেন, দুপুরে মেহেদী হাসান নামে একজন থানায় এসে জানান সাদিয়া আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বিকেলে মরদেহ ঢামেক মর্গে পাঠাই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় মেহেদী হাসানকে আটক করা হয়েছে জানিয়ে এসআই আরও বলেন, কয়েক মাস আগে সাদিয়া আক্তারের সাথে স্বামী নয়নের ছাড়াছাড়ি হয়। এরপর মেহেদী হাসানের সঙ্গে সাদিয়া একই বাসায় থাকতে শুরু করেন। মেহেদী ও সাদিয়ার বিয়ে হয়েছে কি না তা জানা যায়নি। মেহেদীকে জিজ্ঞাসাবাদ চলছে। সাদিয়ার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

স্বামীকে ডিভোর্সের পর যুবকের সাথে বাস, কদমতলীতে ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৯:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২