ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গণটিকায় প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান’ কার্যক্রমে প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ। তিন দিনব্যাপী এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত। 

সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম ডোজ নেওয়াদের আগামী ২৮ মার্চ থেকে ২য় ডোজ দেওয়া হবে। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা ১ম ডোজ নিয়েছেন, তারা যেকোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, গত ২৬ ফেব্রুয়ারির আগ থেকে ধরে ৯ দিনে ৩ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকার টিকা ক্রয় এবং দেওয়ার পেছনে খরচ হয়েছে। কিছু টিকা আমাদের বাড়তি আছে। এসব টিকা বিভিন্ন দেশকে উপহার হিসেবে দিয়ে দেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

গণটিকায় প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

আপডেট সময় ০৩:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২