ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্সসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

কারা অধিদপ্তরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে খুলনা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্সসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

গত ১৭ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি একই অভিযোগ অনুসন্ধানে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল কারাগারের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক।

২০২০ সালের শুরুর দিকে অভিযোগটি অনুসন্ধান করে দুই সদস্যের টিম গঠন করে দুদক। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আর তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদপ্তরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা, অর্থ লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্সসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১২:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২