বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, ছুরিসহ জামাই আটক

  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১০.০৩ এএম
  • ৪১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে মা-ভাবিকে কুপিয়ে হত্যার একদিন পরই বুড়িচং উপজেলায় আরো একটি জোড়া খুনের ঘটনা ঘটল। এবার শাশুড়ি ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে জামাই লোকমান।
স্থানীয়রা ঘাতক লোকমানকে হত্যার কাজে ব্যবহার করা ছুরিসহ আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
গতকাল (৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারের পাশের গ্রাম হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহালম মিয়ার স্ত্রী জানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫)।
ঘাতক লোকমান হোসেন উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শাশুড়ি জামাতার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে শাশুড়ি ও স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে লোকমান হোসেন। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। লোকমান মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লোকমানকে ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com