ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মতিঝিলে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন আরাফাত, মো. জাফর আলম, মো. ফারুক, সৈয়দ কামাল ও মো. রুবেল হোসেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন আমরা তথ্য পাই যে, মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার নুর ফার্মেসির সামনে কক্সবাজার থেকে আসা কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে নুর ফার্মেসির সামনে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদক কারবারি ইয়াছিন, জাফর, ফারুক, কামাল ও রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন থেকে কক্সবাজার থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবার ঢাকা শহরে নিয়ে আসেন। পরে তারা ঢাকা শহরের বিভিন্ন খুচরা মাদক কারবারিদের কাছে এই ইয়াবার চালান বিক্রি করেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মতিঝিলে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট সময় ০২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২