ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মমেকে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই নারী।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৫১ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মমেকে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

আপডেট সময় ১০:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২