ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির পোশাকে যুক্ত হচ্ছে কিউআর কোড, স্ক্যানে ধরা পড়বে আসল-নকল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিআর কোড। শিগগিরই ডিবির প্রতিটি সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে জ্যাকেট দেওয়া হবে।

ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, ডিবি পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। ডানে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে ইংরেজিতে কেবলই ‘ডিবি, ডিএমপি’ লেখা থাকে। সাধারণ ইউনিফর্ম থাকায় প্রতারক ও অপরাধীরা সহজেই এমন ইউনিফর্ম তৈরি করে ভুয়া ডিবি সেজে ছিনতাই, ডাকাতি, অপহরণের মতো বড় বড় অপরাধ করছে। এসব অপকর্মের কথা মাথায় রেখে পরিবর্তিত হচ্ছে ডিবির পোশাক।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম জানান, কেউ যেন ভুয়া ডিবি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য নতুন পোশাক তৈরি হচ্ছে। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, যার কারণে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

ডিবি জানায়, চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে এই পোশাক সরবরাহ করা হতে পারে। নতুন পোশাকে বুকের ওপরই থাকবে কিউআর কোড। পোশাক তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয়েছে যা শীত, গরম উভয়ের জন্য আরামদায়ক। এছাড়া পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে যার বিচ্ছুরণ থেকে আসল-নকল পুলিশের পার্থক্য ধরা যাবে। এমনকি বিশেষ ধরনের কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হচ্ছে যাতে এটি বাজারে পাওয়া না যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডিবির পোশাকে যুক্ত হচ্ছে কিউআর কোড, স্ক্যানে ধরা পড়বে আসল-নকল

আপডেট সময় ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২