ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে অর্ধেক জনবল নিয়ে চলবে সব অফিস

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

ঢাকা: করোনা ভাইরাসজনিত রোগ (কোডিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আজ (২৪ জানুয়ারি) থেকে অর্ধেক জনবল নিয়ে সব অফিস পরিচালনা করতে হবে।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব অফিস অর্ধেক জনবল নিয়ে পরিচালনার নির্দেশ দিয়ে রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সকল সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দিবে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এজজন কর্মকর্তা জানিয়েছেন, অর্ধেক জনবলের বিষয়ে এখন নিজ নিজ মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে। আজকের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আজ থেকে অর্ধেক জনবল নিয়ে চলবে সব অফিস

আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২