ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্জেন্ট ‘নির্দোষ’, জিজ্ঞাসাবাদের ডাক পেয়েছেন চীনা নাগরিক

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

রাজধানীর রাওয়া ক্লাবের সামনে এক ট্রাফিক সদস্যদের উদ্দেশে চীনা নাগরিকের টাকা ছুড়ে দেওয়ার ঘটনার তদন্ত করেছে পুলিশ। প্রাথমিকভাবে সার্জেন্টের কোনো দোষ পায়নি পুলিশ। ওই চীনা নাগরিক বিনা কারণে মেজাজ হারিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ইতোমধ্যে চীনা নাগরিকের গাড়ির চালকের সঙ্গে কথা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগ। তার বক্তব্যেও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ও অন্য ট্রাফিক সদস্যের কোনো দোষ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ওই চীনা নাগরিককে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার পর এ বিষয়ে আমরা ডিএমপির কাফরুল থানায় একটি জিডি করেছি। সেদিন কী ঘটেছিল, তা জানতে আমরা তদন্ত করছি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছি, ওই চীনা নাগরিক সিএলএক্স নামে একটি গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার দিন তিনি একটি প্রাইভেটকারে করে অফিসে যাচ্ছিলেন। পরে রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট তার গাড়ি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান। চালক কাগজ দেওয়ার পর সার্জেন্ট তা পরীক্ষা করে দেখছিলেন। এর মধ্যেই ওই চীনা বিনা কারণে উত্তেজিত হয়ে মেজাজ হারিয়ে টাকা ছুড়ে মারেন।

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা কোনো টাকা চেয়েছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ঘটনার সময় উপস্থিত কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের বুকে ক্যামেরা ছিল। ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে আমরা এ ধরনের কোন তথ্য পাইনি। এছাড়া উপস্থিত জনতা কেউই এ ধরনের কথা বলেনি।

গাড়িচালককে ডেকে কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিনিও আমাদের বলেছেন, কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা শুধুমাত্র গাড়ির কাগজ দেখতে চেয়েছিলেন। গাড়ির কাগজ পরীক্ষা করতে দুই-তিন মিনিট যে সময় লাগে, তা শেষ না হওয়ার আগেই ওই চীনা নাগরিক গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ি থেকে নেমে তিনি বিনা কারণে উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটান। আগে বা পরে গাড়ির চালক ব্যতীত কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা ওই চীনা নাগরিকের সঙ্গে কোনো কথা বলেননি।

এদিকে, এ বিষয়ে ডিএমপির কাফরুল থানায় দায়ের করা জিডির তদন্ত করছেন উপ-পরিদর্শক শ্যামল কুমার হালদার। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গতকাল জিডি হয়েছে। প্রাথমিক তদন্তে কর্তব্যরত পুলিশ সদস্যের কোনো দোষ আছে কি না, তা এখনো আমরা পাইনি।

মঙ্গলবার রাওয়া ক্লাবের সামনে এক চীনা নাগরিক ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে টাকা ছুড়ে মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সার্জেন্ট ‘নির্দোষ’, জিজ্ঞাসাবাদের ডাক পেয়েছেন চীনা নাগরিক

আপডেট সময় ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২