ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯৯

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবা, পেট্রোলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ৭৩ জন, গুলশান বিভাগে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন।

গোয়েন্দা বিভাগ চারজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯৯

আপডেট সময় ১২:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬