ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ঘরের বাইরে বের হতেন না, এমনকি সূর্যের আলোতেও যেতেন না বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

প্রথমে রাত ২টা ২০ মিনিটের দিকে তাকে আটকের তথ্য জানানো হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে ওসি মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়।

একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা নুরুল ইসলাম নাহিদের পোশাক পরিবর্তন করে প্রস্তুত হওয়ার জন্য সময় চান এবং পুলিশের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। কথোপকথনে পরিবারের এক সদস্য পুলিশ সদস্যদের কাছে জানতে চান, নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হচ্ছে কি না এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু না বলে পরে কথা বলার জন্য জানান।

এ সময় পরিবারের এক সদস্য সঙ্গে যাওয়ার অনুমতি চাইলে পুলিশ সদস্যরা তাকে আসতে বলেন। ভিডিওতে এক সদস্যকে বলতে শোনা যায়, ‘ম্যাম, তুমি রেডি হয়ে নাও। কেঁদো না, তুমি রেডি হয়ে নাও।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

আপডেট সময় ০১:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬