সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন।
তিনি আরও জানান, চলমান জ্বালাপোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে বাবুল আক্তারের ভূমিকা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
Reporter Name 





















