ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গাড়িতে গুলি করে বিকাশের ‘তিন কোটি টাকা’ লুটের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি করে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক পরিবেশকের (এজেন্ট) প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষণ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং হামলায় আহত হয়েছেন গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজার।

আহত ব্যক্তিরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। এ কারণে নিয়মানুযায়ী নরসিংদী সদরের পরিবেশকের কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে একটি ব্যক্তিগত গাড়িতে করে নগদ টাকা আনা হচ্ছিল। গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে। গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল, যার মধ্যে প্রায় তিন কোটি টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গাড়িতে গুলি করে বিকাশের ‘তিন কোটি টাকা’ লুটের অভিযোগ

আপডেট সময় ০৯:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬