ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের ৬ মিনিটে দুই গোল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ব্রাজিলিয়ান সিরি আ’তে সকালের ম্যাচের বাকি ছিল কেবল ৮ মিনিট। তখনও খেলায় দুই গোলে পিছিয়ে সান্তোস। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন নেইমার জুনিয়র, ৬ মিনিটের মধ্যে দুই গোল করেছেন। শেষ মুহূর্তে ফ্লেমেঙ্গোর বিপক্ষে দুটি পেনাল্টি থেকে গোল করেছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচ ড্র হয় ২-২ গোলে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে সান্তোসের মাঠে বেশ আক্রমণাত্মক ছিল ফ্লেমেঙ্গো। ম্যাচের প্রথমার্ধে ব্যবধান দিগুণ করে সফরকারীরা।
৪৩ মিনিটে দেনিলোর গোলে লিড নেয় ও ৪৫ মিনিট শেষে যোগ করা চতুর্থ মিনিটে ২-০ করে তারা। ম্যাচের ৭৯ মিনিটে জর্জিনো লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় দলটি।
ম্যাচে ঘুরে দাঁড়ায় সান্তোস। ৮২ মিনিটে পেনাল্টি পেলে ব্যবধান কমান নেইমার। ৮৮ মিনিটে আরও একটি পেনাল্টি মেলে স্বাগতিকদের। শট নেন আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেয়া ব্রাজিলিয়ান মহাতারকা। তার জোড়া গোলে হয় ২-২। ড্র করে মাঠ ছাড়ে দুদল।

ব্রাজিলিয়ান সিরি আ’তে ২৯ ম্যাচে ১১ জয় এবং ৯টি করে ড্র ও হারে ৪২ পয়েন্টে টেবিলে আটে আছে সান্তোস ফ্লেমেঙ্গোর অবস্থান টেবিলে শীর্ষে, সমান ম্যাচ খেলে ১৮ জয়, ৭ ড্র এবং ৪ হারে পয়েন্ট ৬১। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে পালমেইরাস এবং ৫১ পয়েন্ট নিয়ে তিনে ফ্লুমিনেন্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নেইমারের ৬ মিনিটে দুই গোল

আপডেট সময় ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬