সিএনএমঃ
কলেরা থেকে সুরক্ষিত রাখতে ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আওতায় এলাকায় এলাকায় বিনামূল্যে দুই ডোজ কলেরার টিকা দেওয়া হবে।
শনিবার (২২ আগষ্ট) রাজধানী লালবাগের বড় দায়রা শরীফে টিকা কেন্দ্র উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ন আহবায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম।
মীর আশরাফ আলী আজম বলেন,কলেরা একটি পানিবাহিত সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া জরুরি। নিজেকে সুস্থ রাখতে সবাইকে টিকা গ্রহণ করতে।
সার্বিক সহযোগিতায় ছিলেন আরমান হোসেন বাদল (আহ্বায়ক আজিমপুর বটতলা ইউনিট ২৬ নং ওয়ার্ড লালবাগ)।
২২ আগস্ট থেকে প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কলেরা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ গ্রহণ করে কলেরা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সচেতন হোন, নিরাপদ পানি পান করুন এবং কলেরা প্রতিরোধে টিকার দুই ডোজ গ্রহণ করুন।
Reporter Name 
























