ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত অনেক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত অনেক

আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬