ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ আটক ১৮

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ ১৮ জন আটক

সিএনএম প্রতিনিধিঃ

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ জনকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার (২১ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

বুধবার বিকেলে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ একটি দল বুধবার গৌরীপুর উপজেলার বেলতলী বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বহনকারী ০৬টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮ জনকে আটক করে।
আটককৃতরা হলো সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মো. মতিন (৩৬), মো. খায়রুল ইসলাম (২০), মো. আনোয়ার হোসেন (৩০), মো. আকরাম (২০), মো. মিরাজ (৩০), মো. মমিন (৩২), মো. ইমরান (২৫), মো. রাজু মিয়া (৩০), মো. নজরুল ইসলাম (৪০), মো. মাহফুজুর রহমান (৪০), মো. কামরুল ইসলাম (২২), মো. রুবেল (৩৪), সুমন মীর (৩২), মো. হারেস (৪৭), মো. রাজু (৩২), মো. সাব্বির (২০)।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের কাছ থেকে ভারতীয় এক হাজার থ্রি-পিচ, ২৫০ লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রিম উদ্ধার করা হয়েছে। এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ আটক ১৮

আপডেট সময় ০২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১