ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদের চিলেকোঠায় আটকে নির্যাতন চালিয়ে চাঁদা আদায়, আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কল্যাণপুরে এক ব্যবসায়ী ও তার ছেলেকে ছাদের চিলেকোঠায় আটকে ভয়াবহ নির্যাতন চালিয়ে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। অভিযানে তাদের কাছ থেকে মামলার আলামতও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।
র‌্যাব জানায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) ও শেখ মো. ফয়সালকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা যায়, গত ২ জুলাই দিবাগত রাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান তার ছেলেকে নিয়ে মোহাম্মদপুর থেকে সবুজবাগে ফিরছিলেন। পথে কল্যাণপুরে পানি কিনতে থামলে ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যায়। সেখানে তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগীর ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও মোবাইল ফোন তল্লাশি করে টাকা না পেয়ে স্বজনদের ফোন করে অর্থ আনতে বাধ্য করা হয়। পরে স্বজনদের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করে তাদের মোবাইল ফোন, নগদ অর্থ ও মোটরসাইকেল রেখে একটি সিএনজিতে তুলে ছেড়ে দেওয়া হয়। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর আহত মাহফুজুর রহমান দুই দিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে দারুস সালাম থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে।
সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দারুস সালাম, শাহআলী ও মিরপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছাদের চিলেকোঠায় আটকে নির্যাতন চালিয়ে চাঁদা আদায়, আটক ৩

আপডেট সময় ০৩:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬