শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নারীকে দলবদ্ধ ধর্ষণ; তিন আসামির যাবজ্জীবন

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫.০৭ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টাঙ্গাইলে নারীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ.ন.ম. ইলিয়াস এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তিনি আরও জানান, বিচার শেষে আদালত প্রধান আসামি আঃ রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com