সিএনএমঃ
প্রতারণা মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: হোচেন খান’কে রাজধানীর সূত্রাপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (৬ জুলাই) বিকালে সূত্রাপুর ফরাজগঞ্জ বিবিকা রওজা মাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: হোচেন খান, পিতা- আ: হামেদ খান, সাং- পাড় গেন্ডারিয়া বাজার, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।