সিএনএমঃ
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহ-আলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও সিয়াম ফরাজী (১৯)।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, চারজনকে পুরাতন মামলায়, আটজনকে পরোয়ানা মূলে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।