ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

১৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর হাজারীবাগ থেকে কাঁচামালের পিকআপে আনা ১৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মো. সুমন (২৭) ও মো. শহিদ (৩০)।

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাঁচামাল ভর্তি পিকআপের গাড়িতে ফেনসিডিলের একটি বড় চালান গাবতলী বেড়িবাঁধ হয়ে হাজারীবাগ থানা এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি দল ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে চেকপোস্ট থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪২ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য-নতুন কৌশলে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল অল্প দামে কিনে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন তারা।

গ্রেফতারদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী

আপডেট সময় ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১