সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নিউমার্কেট হতে প্রায় ইয়াবা ও গাঁজা’সহ গ্রেফতার ২

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১.৪৮ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর নিউমার্কেট এলাকা হতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের ইয়াবা ও গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গতকাল শনিবার ( ৪ জুলাই) বিকেলে নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা, যার আনুমানিক সর্বমোট বাজার মূল্য ৪৪,৫০০/- (চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১| মো: মিলন ওরফে আকাশ (২৫), পিতা- এজাজ বোম ওরফে জলিল মোল্লা, সাং- কামরুল কমিউনিটি সেন্টারের গলি ও ২| মো: শফিকুল ইসলাম (২৪), পিতা- মৃত আলী হোসেন, সাং- আলীনগর, উভয় থানা- কামরঙ্গীচর, ঢাকা বলে জানা যায়।
এ সময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬,৭২০/- (ছয় হাজার সাতশত বিশ টাকা) উদ্ধার করা হয়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নিউমার্কেট’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com