ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর স্বামীবাগে এক কলেজছাত্রকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত সুভাষ দেউরী (২৭) নামে ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ওয়ারী থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে ওয়ারীর স্বামীবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

পরদিন সকালে সুভাষ কৌশলে সেখান থেকে বের হয়ে তার রুমমেটের সহায়তায় ঢাকা মেডিকেলে ভর্তি হন।

সুভাষ পুরান ঢাকার সেন্ট্রাল ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিত। তার দাবি, ৭-৮ জন যুবক তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করে।

এ সময় তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায় এবং বিকাশের মাধ্যমে তার রুমমেট ও বোনের কাছ থেকে টাকা আদায় করে। পরে কৌশলে ছাদে গিয়ে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সুভাষ দাবি করেছেন, স্বামীবাগের একটি ইসকন মন্দিরে যাওয়ার পর কয়েকজন তাকে একটি বাসায় নিয়ে যায়। পরে তিনি সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে আসেন। ঘটনাস্থলটি গেন্ডারিয়া থানার আওতাভুক্ত হলেও বিষয়টি ওয়ারী থানা পুলিশও তদন্ত করছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর আগে থেকেই কিছু স্মৃতিজনিত সমস্যা রয়েছে। তারপরও ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কলেজছাত্রকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬