বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ওয়ারী বিভাগে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬, ১.৪১ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ইসমাইল হারিজ (২১) ২। মোঃ আলম (২৫ ৩। মোঃ রবিন (২৬) ৪। মোঃ সিদ্দিকুর রহমান (৩৮) ৫। নাছাত খান নাবিল (১৯) ও ৬। রবিউল ইসলাম মাহিন (২০)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com