বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কদমতলীর আলোচিত আব্দুল কুদ্দুস হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬, ১০.৩২ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর কদমতলী এলাকায় আলোচিত আব্দুল কুদ্দুস (৩৫) হত্যা মামলার অন্যতম আসামি পায়েল হোসেন ফিরোজ (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|
সেমবার ( ২২ জুন) বিকালে হত্যার ঘটনার সাথে জড়িত আসামি পায়েল হোসেন ফিরোজ (৪০), পিতা- আতাউর রহমান, সাং- নবরুন স্কুল গলি, থানা- কদমতলী, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়|
ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় বসবাসকারী ভিকটিম আব্দুল কুদ্দুস (৩৫) গত ১৮/০৬/২০২৬ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় চা পানের জন্য কদমতলী থানাধীন নবারুন স্কুল গলি দোকানদার মামুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌছালে আসামি পায়েল হোসেন ফিরোজ (৪০)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে পিছন দিক হতে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম কুদ্দুসের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারত্মক রক্তাক্ত জখম করে| পরবর্তীতে ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে|
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি এজাহার দায়ের করলে কদমতলী থানার মামলা নং- ৩৫, তারিখ- ২০/০৬/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২/৩৪ রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে|
র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায়
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com