বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬, ৮.০১ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com