ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল বস্তা পরিবর্তনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে শেরপুর সদর উপজেলার পৌর শহরের চাপাতলী জেলা পরিষদ মোড় এলাকার জেরিন রাইস প্রসেসিং মিল (পুষ্টি চাল মিশ্রণ মিল) থেকে এসব চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে সদর থানা পুলিশ, সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

অভিযানে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় থাকা ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

এ সময় চালের মালিক হিসেবে শেরপুর সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিন (৪২)কে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরে পুনরায় বাজারজাত করার চেষ্টা করছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, পুরনো বস্তার চাল নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এ কার্যক্রম চালানো হচ্ছিল। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান জানান, ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করে গোডাউনটি সিলগালা করা হয়েছে। কীভাবে এবং কেন এসব চাল মজুদ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আটক বোরহান উদ্দিনকে আগামীকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। জব্দকৃত মালামাল বিষয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৩৩ হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ১

আপডেট সময় ০৪:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬