সিএনএমঃ
রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস।
মঙ্গলবার (১৬ জুন) মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উক্ত অভিযানে বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী তরিকুল ইসলাম’কে ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা) ও নাসির হোসেন’কে ২০,০০০/- (বিশ হাজার টাকা) সর্ব মোট- ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় মোট ০৪ টা গোডাউন ও দোকানে আনুমানিক ১০ (দশ) লক্ষ টাকার অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল ঔষধ জব্দ করা হয় যা বিধিমোতাবেক ধ্বংস করা হয়।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।