ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গেন্ডারিয়ায় যুবক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর গেন্ডারিয়ায় আব্দুল মান্নান (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজন দেওয়ান সুমন ওরফে বাঘা (২৭)।

সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।

র‌্যাব-১০ জানায়, ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ আগে নিহত আব্দুল মান্নানের বন্ধু রাজন দেওয়ান সুমন ওরফে বাঘার সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটি হয়। গত রবিবার আব্দুল মান্নান দুপুরের খাবারের উদ্দেশ্যে মীর হাজিরবাগ মেসে যাওয়ার পথে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান, রাজন দেওয়ান সুমনসহ কয়েকজন একজন পাগলকে মারধর করছেন। এতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়।

একপর্যায়ে পূর্বশত্রুতার জেরে রাজন দেওয়ান সুমন আব্দুল মান্নানের বাম পায়ের নিতম্বের নিচে ধারাল চাকু দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে রাজন দেওয়ান সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গেন্ডারিয়ায় যুবক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬