ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নিখোঁজের ৫ দিনের মধ্যে ২ বছরের শিশুকে উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

বুধবার (২০ মে) বেলা ১১:০০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

লালবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) দুপুর ১২:৩০ ঘটিকার পর লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। বেলা ২:১৫ ঘটিকায় ঘুম থেকে উঠে শিউলি আক্তার তার ২ বছর ৬ মাস বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিবকে ঘরে দেখতে পান না। পুত্রবধূ ও স্বামীসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে, ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮১৩, তারিখ- ১৫/০৫/২০২৬ খ্রি.) করেন।

জিডি হওয়ার পর পরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে বুধবার (২০ মে) বেলা ১১:০০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়।

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত শিশু রাব্বি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নিখোঁজের ৫ দিনের মধ্যে ২ বছরের শিশুকে উদ্ধার

আপডেট সময় ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬