ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

জাল টাকা, জাল নোট তৈরির মেশিনসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও একটি ল্যাপটপসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (১৯ মে) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুর থানাধীন হাউজিং সোসাইটি এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরির কার্যক্রম চলছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় গ্রেফতার সজিবের কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে পেশাদার জাল টাকা প্রস্তুতকারক ও ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি একটি বাসায় জাল নোট তৈরি করে বাজারজাত করছিলেন। ফেসবুকের মাধ্যমে বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি জাল নোট প্রিন্টের পিডিএফ কপি সংগ্রহ করতেন বলেও জানা গেছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, সজিব সারাবছর জাল নোট সরবরাহ করলেও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নগদ টাকার লেনদেন বেশি হওয়ায় এই সময়কে টার্গেট করেছিলেন। এরইমধ্যে তিনি চট্টগ্রাম ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জাল নোট সরবরাহ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

এছাড়া, জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে ২০২৪ সালেও র‍্যাব-২ কর্তৃক মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেফতার হয়েছিলেন সজিব। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জাল টাকা, জাল নোট তৈরির মেশিনসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬