ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শহীদনগর নগরে দুর্বৃত্তের গুলিতে আহত ১

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর লালবাগ শহীদনগর নগর এলাকায় এক যুবকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্ত। গুলিতে আহত যুবককের নাম মো. রাফি হোসেন (২৬)। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এই গুলির ঘটনা ঘটে।

আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। তার মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে এরপর অনলাইনে বিক্রি করেন।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কিনা। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷ এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে দেয়। ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল।
 ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শহীদনগর নগরে দুর্বৃত্তের গুলিতে আহত ১

আপডেট সময় ১০:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬