সিএনএমঃ
রাজধানীর শ্যামপুর হতে বিদেশি পিস্তল ও গুলি’সহ ০১ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল বৃহস্পতিবার ( ৭ মে) রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আবাসিক হোটেলের কক্ষ থেকে ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও ০১ (এক) টি ম্যাগাজিন’সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধারপূর্বক ০১ (এক) জন’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আরিফুর রহমান নয়ন (৪১), পিতা- মো: আরশ আলী, সাং- করিমুল্লারবাগ, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এই সময় তার নিকট হতে ০৩ (তিন) টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামি শুধু অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় মারামারি ছিনতাই’সহ বিস্ফোরক দ্রব্য আইনে ০২ টি মামলা রুজু আছে। সে একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
সংবাদ শিরোনাম ::
শ্যামপুর হতে বিদেশি পিস্তল ও গুলি’সহ আটক ১
-
Reporter Name - আপডেট সময় ১২:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- ৬৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ













