শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঈশ্বরদী সরকারী কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭.১৯ পিএম
  • ৫৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 বৃহস্পতিবার সকালের দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান জানান, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও কামনা করা হয়।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কেউ জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত নন।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় ১০০-১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, শিবির কর্মীরাই কলেজ গেটের সামনে ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে।

আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com