শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আশুলিয়ায় কিশোর গ্যাং এর ১৪ জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৩৭ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবের জেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বেশ কিছু দেশিয় অস্ত্র এবং নেশা জাতীয় দ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে দুইটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় কিশোর গ্যাং এর সদস্য নিজেদের অবস্থান জানান দিতে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকান পাটে হামলা ভাংচুর এবং তান্ডব চালায়। সংবাদ পেয়ে সাথে সাথে টহলে থাকা পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় দুইটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। ঘটনা স্থল থেকে মোট ১৪ জন কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র এবং নেশা জাতীয় দ্রব্য সেবনের আলামত জব্দ করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com