ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সবকিছু ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কসাইরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করে সেই মাংস বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা পেয়েছে প্রাণিসম্পদ দফতর। কুকুরের মাংস ও কসাইদের ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেঁতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিজ বাড়ি থেকে নিয়মিত মাংস এনে বিক্রি করতেন।
ঘটনাটি স্থানীয়রা টের পেলে এনতাজুল ও দুলু মৌলভী মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যান। মুহূর্তের মধ্যে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান।
ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। কসাই এনতাজুল ও দুলু মৌলভী পালিয়ে গেছেন। এলাকাবাসী থানায় খবর দিলে ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মাংসগুলো উদ্ধার করেন।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ দফতরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু কুকুর জবাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক

আপডেট সময় ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬